ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আরও ২ ছাত্রী আটক

নিউজ ডেস্ক:-ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গত রাতে ওই মাদ্রাসার আলীম পরীক্ষার্থী কামরুন নাহার এবং আজ দুপুরে জান্নাতুল আফরোজকে আটক করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে রাতে ফেনী শহর থেকে কামরুন নাহারকে আটক করে পিবিআই। এরপর মঙ্গলবার দুপুরে আলীম পরীক্ষা দিয়ে মাদ্রাসা থেকে বের হওয়ার সময় জান্নাতুল আফরোজকে আটক করা হয়।

এদিকে আটক উম্মে সুলতানা পপি, ছদ্মনাম শম্পা বর্তমানে রিমান্ডে আছেন। গত দুই দিনে এই হত্যা মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হলো।

নুসরাত হত্যার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের ভাগ্নি হন জান্নাতুল আফরোজ।

আসামি শাহাদাত হোসেন ওরফে শামীম ও নুর উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে এই ছাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছে পিবিআই।

গত ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় বোরকা পরা ৪/৫জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান প্রতিবাদী নুসরাত জাহান রাফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat