ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৭
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আঞ্চলিক অর্থনীতি এগিয়ে নিতে বাংলাদেশ-ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন : ভারতীয় হাইকমিশনার

নিউজ ডেস্ক:-বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেছেন, পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের যৌথভাবে কাজ করা প্রয়োজন।
সিলেটের মাধ্যমে ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন,ভৌগোলিক সুবিধা, উষ্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ-বান্ধব পরিবেশের কারণে প্রতিবেশী দেশ দু’টির দ্বি-পক্ষিক বাণিজ্য বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
রিভা গাঙ্গুলী দাস আজ শনিবার দুপুরে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় চেম্বারগুলোর সাথে বিজনেস টু বিজনেস সম্পর্ক বৃদ্ধি ও সমঝোতা স্মারকের ওপরও গুরুত্বারোপ করেন।
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
খন্দকার সিপার আহমদ ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে ভারতীয় হাই কমিশনের যেকোন কার্যক্রমে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি, সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ সাহিদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat