ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেঘনা ও গোমতি সেতুতে টোল আদায়ে স্বয়ংক্রিয় ইটিসি পদ্ধতি চালু

নিউজ ডেস্ক:-দেশে প্রথমবারের মত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু ব্যবহারকারী যাত্রী ও পণ্য পরিবহনকারী যানবাহনের টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হয়েছে।
উইন্ডশিল্ড বেইজড ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি পদ্ধতি চালু করায় টোল প্রদানে যানবাহনকে টোল প্লাজায় আর নগদ অর্থ প্রদান করতে হবে না এবং যানবাহন থামতে হবে না। ফলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় সাশ্রয় হবে।
আজ দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম মেঘনা সেতুতে টোল প্লাজায় উইন্ডশিল্ড বেইজড্ ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, টোলপ্লাজা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএস’র নির্বাহি পরিচালক মেজর (অব.) জিয়াউল হাসান সারওয়ার।
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজায় একটি করে লেইনে এ পদ্ধতি চালু করা হল। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে লেইন সংখ্যা বাড়ানো হবে। সচিব ইটিসি পদ্ধতি জনপ্রিয় করতে পরিবহন মালিক, শ্রমিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত মেঘনা ও গোমতি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে সড়ক সচিব জানান।
উল্লেখ্য, ইটিসি পদ্ধতিতে গাড়ির সামনের আয়নার উপরিভাগে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি ট্যাগের সাথে টোলগেটের এন্টেনার সংকেতের মাধ্যমে টোল আদায় হবে। যানবাহন টোলপ্লাজা পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কর্তন হবে ব্যাংক হিসাব হতে। টোল আদায়ের পরপরই ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হবে টোল আদায় এবং ব্যাংক হিসাব থেকে কর্তনের সর্বশেষ তথ্য। এ প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ দশ সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। ইটিসি সেবা গ্রহণের জন্য যানবাহনকে এর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ কাজে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat