ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০১
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা: এডিসি ও এসপি-ওসির গাফিলতি, শাস্তির সুপারিশ

নিউজ ডেস্ক:- ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় এসপি, এডিসি, ওসিসহ স্থানীয় প্রশাসনের গাফিলতির প্রমাণ পেয়েছে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি। এ জন্য জেলার পুলিশ সুপার, সোনাগাজী থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত দল। মঙ্গলবার রাতে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রধান ডিআইজি এস এম রুহুল আমিন বলেন, তদন্তে যা যা পেয়েছি এবং যাদের গাফিলতি পেয়েছি তাদের নাম উল্লেখ করেছি।

পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনীর পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার, সোনাগাজী থানার তখনকার ওসি মোয়াজ্জেম হোসেন, উপপরিদর্শক মো. ইকবালের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

এছাড়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পিকেএম এনামূল করিমেরও গাফিলতি ছিল বলেও জানিয়েছে তদন্ত কমিটি। পুলিশ প্রশাসনের যাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষ সিরাজউদ দৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat