ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-০১
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবম ওয়েজ বোর্ড কার্যকর ও গণমাধ্যম কর্মী আইন পাসের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

নিউজ ডেস্ক:-মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সংবাদপত্রসেবীদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ড কার্যকর ও অবিলম্বে গণমাধ্যম কর্মী আইন পাস ও সাংবাদিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আজ দুপুরে মহান মে দিবস উপলক্ষে ইউনিয়ন কার্যালয়ে যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কার্য নির্বাহী কমিটির সদস্য নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজে’র সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, সাংবাদিক মানিক লাল ঘোষ ও আসাদুজ্জামান।
সভা পরিচালনা করেন ডিইউজে’র যুগ্ম সম্পাদক আখতার হোসেন।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নবম ওয়েজবোর্ড কার্যকরে বিলম্ব হওয়ায় গণমাধ্যম কর্মীরা চরম অর্থনৈতিক টানা পোড়েনে দিনাতিপাত করছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের জীবন যাত্রা দুর্বিষহ হয়ে ওঠেছে। সাংবাদিক নেতৃবৃন্দ তাই অবিলম্বে সব প্রতিবন্ধকতা দূর করে নবম ওয়েজবোর্ড কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat