ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৩
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রচার ও ডকুমেন্টশন উপ-কমিটির সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত মিডিয়া, প্রচার ও ডকুমেন্টশন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মিডিয়া, প্রচার ও ডকুমেন্টশন উপ-কমিটির আহবায়ক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্নয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন তথ্য সচিব আব্দুল মালেক।
সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিভিন্ন খবর দেশ-বিদেশে ব্যাপক প্রচার-প্রচারনা, পোস্টার ও বুকলেট প্রকাশ, দেশের সকল জেলা-উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর উপর নির্মিত বিভিন্ন রেকর্ড ও ডকুমেন্টেশন প্রচার করাসহ মিডিয়া সেল গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় হাছান মাহমুদ বলেন, কমিটির সদস্যদের আলোচনার মাধ্যমে প্রাপ্ত প্রস্তাবনাগুলো একটি কর্মপরিকল্পনার আলোকে বাস্তবায়ন করা হবে। আজকের সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আগামী সভায় তার অগ্রগতি তুলে ধরা হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য একটি আধুনিক মিডিয়া সেল গঠন করা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে প্রতিদিন একটি করে কনটেন্ট তৈরি ও তা বিভিন্ন গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে। এছাড়াও সভায় কয়েকটি অনু কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat