ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-১৮
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে তথ্যমন্ত্রীর ইফতার

নিউজ ডেস্ক:-চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ শনিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশস্থ একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন দৈনিকের সম্পাদক ছাড়াও সিনিয়র সাংবাদিক, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ নেন। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানিয়ে আপ্যায়ন করেন তথ্যমন্ত্রী।
এতে রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম এমপি, চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে নির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমশিনার আবদুল মান্নান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবর রহমান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুখ, চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি আবু সুফিয়ান, কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক এম এ সালাম ও মফিজুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat