ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ আসনে বেগম খালেদা জিয়াসহ ৫ জনের দলীয় মনোনয়ন সংগ্রহ

নিউজ ডেস্ক:-বিএনপির চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়াসহ দলের পাঁচ নেতা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য হয়।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় থেকে বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি খালেদা জিয়াসহ ৫ জনের পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজ টেলিফোনে বাসস’কে জানান, “গতকাল সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে ম্যাডাম বেগম খালেদা জিয়াসহ আমরা পাঁচ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী অন্য নেতারা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়া দুটি মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়ন বৈধ হওয়া নিয়ে আইনি জটিলতা রয়েছে। এরআগে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও খালেদা জিয়ার জন্য ৩টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও আইনী জটিলতায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে নির্বাচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনিসহ বিএনপি ৬ জন সারাদেশে নির্বাচিত হন। নির্বাচিত ৫ জন এমপি শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ায় বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুন এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat