ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১১-৩০
  • ৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্য হেগ শপিং এলাকায় ৩ শিশু ছুরিকাহত

দ্য হেগের প্রধান শপিং স্ট্রীটে তিন শিশুকে ছুরিকাঘাত করা ব্যক্তিকে গ্রেফতারে ডাচ পুলিশ অভিযান চালাচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে’র ছাড়ে লোকজন কেনাকাটা করার সময় এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, নগরীর কেন্দ্রস্থলে একটি ডিপার্টমেন্ট স্টোরে এ ঘটনার পর ওই পুরুষ হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এ ছুরি হামলায় ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।এ হামলার ব্যাপারে এক নারী পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনপি’র খবরে বলা হয়, ‘আমরা এ হামলার ঘটনায় সেখানের সকল ফুটেজ সংগ্রহ করছি।’পুলিশ জানায়, ছুরি হামলায় আহত তিনজনের সকলেই শিশু। তবে তাদের বয়স উল্লেখ করা হয়নি। ছুরিকাহত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরে এ তিন শিশুকে বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।নগরীর বৃহত্তম শপিং এলাকা গ্রট মার্কস্ট্রাটে হাডসন’স বে’র ডিপার্টমেন্ট স্টোরে এ হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat