ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৯-১২-১২
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জের অগ্নিদগ্ধদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: স্বাস্থ্যমন্ত্রী

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চিকিৎসাধীন সকল রোগীর চিকিৎসা ব্যয়ভার সরকারিভাবে বহন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কেরাণীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ আহত ব্যক্তিদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন সকল রোগীর শারীরিক অবস্থা আশংকাজনক। চিকিৎসাধীন মোট ৩২ জন অগ্নিদগ্ধ মানুষের মধ্যে ইতোমধ্যেই ১০ জন মৃত্যুবরণ করেছেন। বাকি ২২ জনের মধ্যে ১০ জনের প্রায় শতভাগ ক্ষতি হয়েছে। বাকীদের অবস্থাও আশংকাজনক মনে হচ্ছে। এক্ষেত্রে অগ্নিদগ্ধ সকল রোগীর চিকিৎসা ব্যয় সরকারিভাবেই বহন করা হবে।
অগ্নিকান্ডে ভবন মালিকদের আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশিরভাগ ভবন মালিক সরকারি নির্দেশনা মেনে মিল কল-কারখানা নির্মাণ করেনি। এ বিষয়টি আর মেনে নেয়া হবে না। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ে ভবন মালিককে সরকারিভাবে চাপ প্রয়োগ করা হবে।এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. আহমেদুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat