ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-১৮
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

যুক্তরাজ্যে প্রথমবারের মতো‘হৃদয়ে মুক্তিযুদ্ধ:১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাঙ্গালি-ব্রিটিশদের অবদান’শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন।
আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের ইমেপ্রেস ইভেন্ট হলে বিজয় দিবসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশি-ব্রিটিশদের অনন্য সাধারণ ভূমিকার ওপর এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম অনুষ্ঠানে আগত ব্যক্তিবর্গ ও বিদেশী অতিথিদের কাছে এসব ছবির পটভূমি ও ইতিহাস তুলে ধরেন।
এতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি-ব্রিটিশরা লন্ডন ও বার্মিংহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে যেসব আন্দোলন গড়ে তুলেছিলেন,যেসব আলোচনা, সমাবেশ ও তহবিল সংগ্রহের ঐতিহাসিক ঘটনার ৫৭টি আলোকচিত্র প্রদর্শন করা হয়। এসব আলোচিত্রের বেশ কয়েকটি ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়েনের তোলা। রজার গোয়েন বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে বেশ কয়েক বছর ঢাকা ও বরিশালসহ বিভিন্ন শহরে স্বেচ্ছাসেবকের কাজ করেছেন। বেশ কিছু আলোকচিত্র নেয়া হয়েছে বাংলাদেশি-ব্রিটিশ ব্যক্তিত্ব সৈয়দ মোজাম্মেল আলী,বাংলাদেশি-ব্রিটিশ সাংবাদিক তানভীর আহমেদ ও বাংলাদেশ হাই কমিশনের(লন্ডন) সংগ্রহশালা থেকে।
সাইদা মুনা তাসনীম বলেন,বাঙ্গালি-ব্রিটিশ সংগঠকরা যুক্তরাজ্য থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ সমর্থন দিয়েছেন। আজকের আলোকচিত্র প্রদর্শনীতে তারই প্রতিফলন ঘটেছে।
আলোচনা সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লর্ড মেয়র অব ওয়েস্ট মিনিস্টার রুথ বুশ,নিউহ্যামের মেয়র রুকশানা ফিয়াজ,বেরনেস পলা উদ্দিন, স্টিফেন টিমস এমপি,ভারতীয় হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার চরনজিত সিং, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জালাল উদ্দিন, নিউহ্যামের ডেপুটি লেফটেনেন্ট জন বারবার ও লেফটেনেন্ট মেই সীম লেই এবং কর্ণেল মার্ক হাম।
আলোচনার পর জাতির পিতার জীবন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat