ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-২৩
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তামিমের ফেরার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ ঢাকা

 জ্বরের কারনে ঢাকা প্লাটুনের হয়ে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খেলতে পারেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অবশেষে সুস্থ হয়ে ঢাকার দলে ফিরেছেন তিনি। তাই তামিমের ফেরার ম্যাচে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নিয়েছে ঢাকা প্লাটুন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
এছাড়াও একাদশে ফিরেছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। বোনের বিয়ের কারনে ঢাকা পর্ব শেষেই দেশে ফিরে গিয়েছিলেন রিয়াজ। একাদশ থেকে বাদ পড়েছেন শ্রীলংকার থিসারা পেরেরা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পাকিস্তানের স্পিনার শাদাব খান।
এবারের আসরে এখন অবধি ৪টি ম্যাচ খেলে ২টি করে সমান জয় ও হারের স্বাদ পেয়েছে ঢাকা ও কুমিল্লা।
ঢাকা প্লাটুন একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, জাকের আলি অনিক, এনামুল হক বিজয়, মোমিনুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আসিফ আলি, শহিদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ ও শাহদাব খান।
কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), ডেভিড মালান, মুজিব-উর-রহমান, ভানুকা রাজাপাকসে, সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলি, সাব্বির রহমান, রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন ও সুমন খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat