ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-২৩
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শামস মাহমুদ ঢাকা চেম্বারের নতুন সভাপতি

শামস মাহমুদ ২০২০ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি নির্বাচিত হয়েছেন।সোমবার ঢাকা চেম্বার মিলনায়তনে ডিসিসিআইয়ের ৫৮তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়। একই সঙ্গে এন কে এ মবিন ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং মোহাম্মদ বাশিরউদ্দিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি শামস মাহমুদ বাংলাদেশের টেক্সটাইল এবং তৈরি পোষাক খাতের স্বনামধন্য উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো। বর্তমানে তিনি শাশা ডেনিমস লিমিটেড,শাশা গার্মেন্টস লিমিটেড,শাশা স্পিনিং লিমিটেড এবং শাশা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলাদেশে ইথোপিয়ার অনারারি কনসুল হিসেবে নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শামস মাহমুদ ২০১০-১১ সালে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন হতে ‘এক্সপোর্ট এ্যাওয়ার্ড’ পদক লাভ করেন।
নব-নির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন ইমারজিং ক্রেডিট রেটিং লিমিেেটডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন ক্যাপিটাল এগ্রো এ্যাকুয়া এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।ঢাকা চেম্বারের নব-নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন – আরমান হক, মো. শাহীদ হোসেন,মো. জিয়া উদ্দিন, মনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat