ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-০৭
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বনির্ভর জাতি গঠনে তৃণমূলে নারীর ক্ষমতায়ন জরুরি : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তৃণমূলে নারী ক্ষমতায়নের মাধ্যমে স্বনির্ভর জাতি গড়া সম্ভব। তাই স্বনির্ভর জাতি গঠনে তৃণমূলে নারীর ক্ষমতায়ন জরুরি।আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত ‘পুনাক বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২০’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, পরিবারের কেন্দ্রে থেকে আত্মপ্রত্যয়ী ও স্বনির্ভর মা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। স্বনির্ভর নারী গঠনে পুনাক উল্লেখযোগ্য ভূমিকা রাখছে- যা প্রশংসনীয়।
স্পিকার বলেন, উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত হয়ে পুনাক সদস্যরা কাজ করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। নিজস্ব প্রচেষ্টায় সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে অর্জিত হবে কাঙ্খিত লক্ষ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।যুগোপযোগী ও মনোমুগ্ধকর সমাবেশ ও আনন্দমেলা আয়োজনের জন্য বংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-কে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, এমন সৃজনশীল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এ ধরনের আয়োজন সকলকে সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করবে।এ সময় স্পিকার কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার প্রদান এবং পুনাকের স্টল পরিদর্শন করেন।
নারী উদ্যোক্তা তৈরি ও তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে পুনাক আরো অগ্রণি ভূমিকা পালন করবে এমন আশাবাদ ব্যক্ত করে শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। নারী পুলিশ সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।পুনাকের সভানেত্রী হাবিবা জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বেগম লুৎফুল তাহমিনা খান, বিজিএমই-এর সভাপতি ড. রুবানা হক বক্তব্য রাখেন।অনুষ্ঠানে শিরীন ইসলাম, তুহিন সালামসহ পুনাকের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের নারী সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat