ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-১৮
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বগুড়া-১ আসনের সংসদ সদস্য, কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে শোক ও দু:খ প্রকাশ করেন। রাজধানীর এক হাসপাতালে আজ সকালে তিনি ইন্তেকাল করেন।
রাষ্ট্রপতি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।আব্দুল মান্নান এমপি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

আওয়ামী লীগ এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, তাঁর মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারালো।প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।আব্দুল মান্নান বগুড়া-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat