ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থবছরের প্রথম প্রান্তিকে সব সূচকেই প্রবৃদ্ধির উর্ধ্বগতি অব্যাহত : অর্থমন্ত্রী

চলতি অর্থবছরের রাজস্ব আয় আহরন, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ সব সূচকেই প্রবৃদ্ধির উর্ধ্বগতি অব্যাহত রয়েছে।অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সংসদে ২০১৯-২০ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রথম প্রাািন্তকে সমষ্টিক অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদনে এ কথা বলেন। তিনি সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয়, প্রথম প্রান্তিকে কর রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২.৬২ শতাংশ। প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৬.৫৯ শতাংশ। গত অর্থবছরে একই সময় এ প্রবৃদ্ধি ছিল ১৪.০৯ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রয়েছে, যা ৩০ সেপ্টেম্বর,২০১৯ তারিখে ছিল ৩১.৮৩ বিলিয়ন ডলার। রপ্তানি আয় ৯.৬৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আমদানি ব্যায় ২.৫৫ শতাংশ হ্রাস পেয়ে ১৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আমদানি ঋণপত্র খোলা হ্রাস পেয়েছে ৪.৭৩ শতাংশ।প্রতিবেদনে বলা হয় প্রথম প্রান্তিকে বার্ষিক গড় মূল্যস্ফীতি সেপ্টেম্বর ২০১৮ এর ৫.৬৮ শতাংশ থেকে কমে গত সেপ্টেম্বরে ৫.৪৯ শতাংশ হয়েছে।্ অন্যদিকে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি সেপ্টেম্বর ২০১৮ এর ৫.৪৩ শতাংশ থেকে বেড়ে গত সেপ্টেম্বর সময়ে ৫.৫৪ শতাংশ হয়েছে।প্রতিবেদনে বলা হয় এ সময়ে সরকারি মোট ব্যয় বেড়ে ১৫.০৩ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৩.৩ শতাংশ। আর বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মোট বরাদ্দের ৭.৯ শতাংশ, যা গত অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ৭.৯ শতাংশ।
প্রতিবেদনে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর ও গতিশীল নির্দেশনায় চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন, সমস্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat