ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৫
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ফুড ও বেভারেজ শিল্পখাতে বিনিয়োগে থাই উদ্যোক্তাদের আগ্রহ প্রকাশ

বাংলাদেশে ফুড ও বেভারেজ শিল্পখাতে বিনিয়োগ করতে থাই উদ্যোক্তারা আগ্রহ প্রকাশ করেছেন।শুক্রবার থাইল্যান্ড সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী বেভারেজ শিল্প প্রতিষ্ঠান থাইবেভের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে শিল্পমন্ত্রী এ শিল্পখাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার জন্য থাইবেভের প্রতি আহ্বান জানালে তারা এই আগ্রহ প্রকাশ করেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।বৈঠকে থাইবেভের ব্যবস্থাপনা পরিচালক থামনি রাচাকটরা, ভাইস প্রেসিডেন্ট উইচিট চিন্দাসমবেচারণ, স্যুটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডঃ তেরাপল প্রæকসেথারন, প্রেসিডেন্ট ড. পিট প্রæকসেথরন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ জিয়াউর রহমান খান, মন্ত্রীর একান্ত সচিব মো. আবদুল ওয়াহেদ, শিল্প প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহ্ মোমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ওয়াহিদা মুসাররত অনীতা ও শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন।শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশে বিপুলসংখ্যক বৈদেশিক শ্রমশক্তি কাজ করছে। সে সঙ্গে পর্যটন শিল্পেরও দ্রæত বিকাশ ঘটছে। এতে করে ফুড এবং বেভারেজ পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।এ সময় শিল্পমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাথে যৌথ বিনিয়োগে এগিয়ে আসলে সরকারের পক্ষ থেকে সম্ভব সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অন্যান্য দেশের বিনিয়োগের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের ফুড ও বেভারেজ শিল্পখাতে বিনিয়োগের আশা প্রকাশ করে থাইবেভের কর্মকর্তারা জানান, ঐতিহ্যবাহী এ বেভারেজ কোম্পানি থাইল্যান্ডের পাশাপাশি চীন, মিয়ানমার, মালয়েশিয়া, স্কটল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে ফুড ও বেভারেজ শিল্পে বিনিয়োগ করেছে। এর উৎপাদিত অ্যালকোহলিক পণ্যের পাশাপাশি পানি, সোডা, গ্রিন টিসহ অন্যান্য নন-অ্যালকোহলিক পণ্য বাজারে অত্যন্ত জনপ্রিয়।পরে শিল্পমন্ত্রী থাইবেভের বিভিন্ন পণ্য উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সফরকারী প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat