ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডে আগামী সেপ্টেম্বরে নির্বাচন আহ্বান প্রধানমন্ত্রী আর্ডার্নের

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন আগামী সেপ্টেম্বরে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এই নির্বাচনের লক্ষ্য বিদেশে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর দেশের জনগণের কাছে কেমন জনপ্রিয় তা যাচাই করে দেখা। খবর এএফপি’র।
মধ্য-বামপন্থী এ নেতা মঙ্গলবার ঘোষণা দেন যে আগামী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের সর্বশেষ সম্ভাব্য তারিখের দুই মাস আগে তিনি এ নির্বাচনের ঘোষণা দিলেন। তখন তিনি তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা চালাবেন।আর্ডার্ন বলেন, ‘আমি নিউজিল্যান্ডের দীর্ঘমেয়াদি বিভিন্ন চ্যালেঞ্জ বিষয়ে আমার নেতৃত্ব এবং সরকারের চলতি গতিপথ, শক্তিশালী অর্থনীতি ও অগ্রগতির ব্যাপারে সমর্থন অব্যাহত রাখতে দেশের নাগরিকদের আহ্বান জানাচ্ছি।’৩৯ বছর বয়সী এ নেতা তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করায় তিনি বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat