ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উহানে বিমান পাঠাচ্ছে জাপান

জাপান চীনের উহান নগরীতে বিমান পাঠাচ্ছে। প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়া দেশটির মধ্যাঞ্চলীয় এ নগরী থেকে নাগরিকদের সরিয়ে নিতে মঙ্গলবার রাতে তারা এ বিমান পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানান। খবর এএফপি’র।
তোশিমিতসু মোতাগি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিমানের ব্যবস্থা চূড়ান্ত করেছি। চীনও প্রস্তুত রয়েছে বলে আমাদের জানিয়েছে। বিমানবন্দরে নিরাপদ পরিবহণের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় উহান বিমানবন্দরের উদ্দেশে প্রথম ফ্লাইট পাঠাচ্ছি। বিমানটিতে করে জাপানের নাগরিকদের পাশাপাশি চীনের জনগণের জন্য মাস্ক ও নিরাপত্তামূলক স্যুট ত্রাণ হিসেবে পাঠানো হবে।’
তিনি আরো জানান, চীনের ওই অঞ্চলে থাকা সাড়ে ৬শ’ নাগরিকের মধ্যে প্রায় ২শ’ জনকে এ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। তারা দেশে ফেরার আগ্রহ ব্যক্ত করায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat