ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যালট ছিনতাইয়ের সুযোগ থাকলেও ইভিএম-এ তা নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, আগে ব্যালট ছিনতাইয়ের সুযোগ থাকলেও ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সে সম্ভাবনা নেই।রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী কলেজে ইভিএম-এ ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সিইসি বলেন, “সবগুলো কেন্দ্রে ডেমোনেসট্রেশন (প্রদর্শন) হচ্ছে যাতে জনগণ ভোট প্রদানের প্রক্রিয়া বুঝতে পারে। আগে জাল ভোটের সুযোগ ছিল, তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল কিন্তু ইভিএমে সেটা থাকছে না।”
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে তিনি বলেন, ভোটারের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান নিশ্চিত করার জন্য কমিশন কাজ করছে। ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে, এর মাধ্যমেই সেটা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat