ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০১-২৯
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুত ১১৭ কারা চিকিৎসক নিয়োগে হাইকোর্ট নির্দেশ

কারা চিকিৎসকের ১১৭টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন।
আইনজীবী জে আর খান রবিন আদালতের এ আদেশের বিষয় বাসস’কে জানান। এ আইনজীবী বলেন, কোনো ধরনের বিলম্ব ছাড়া চিকিৎসক নিয়োগ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কারাগারে চিকিৎসক স্বল্পতার বিষয় নিয়ে করা এক রিটের ধারাবাহিকতায় করা সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ এ আদেশ দেয়া হয়।আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী জে আর খান রবিন শুনানি করেন। কারা কর্তৃপক্ষর পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।শুনানিতে কারা কর্তৃপক্ষের আইনজীবী জানান, নিজস্ব নিয়মে চিকিৎসক নিয়োগের জন্য নীতিমালার খসড়া করা হয়েছে। অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ১৪১। আগে থেকে কাজ করছেন ৯ জন। সম্প্রতি আরও ১৫ জনকে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat