ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০১
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাওরের উন্নয়নে ৪০ হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান রয়েছে : পরিকল্পনা মন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার হাওর এলাকার উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। হাওরের উন্নয়নের জন্য আমাদের ৪০ হাজার কোটি টাকার একটি মাস্টার প্ল্যান আছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার প্রাক্কালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন,বি-বাড়ীয়া-সরাইল-নাছিরনগর আঞ্চলিক মহাসড়কটি বানিয়াচং আজমিরীগঞ্জ হয়ে সুনামগঞ্জের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ঢাকার সাথে সুনামগঞ্জের বিকল্প যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হবে এবং দুরত্বও অনেক কমে যাবে।
ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করণের কাজের বিষয়ে তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমাদেরকে অনেক চড়াই উৎরাই পেরুতে হয়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এটি বাস্তবায়ন হচ্ছে। আমরা মনে করি ডিপিপি তৈরির মাধ্যমেই এর কাজ শুরু হয়ে গেছে। আমরা দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করতে চাই। তবে আমরা কোন সময়ই কোন কাজ নির্ধারিত সময়ে শুরু এবং শেষ করতে পারিনা।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, পুরাতন খোয়াই নদীর প্রকল্পের বিষয়ে তার আন্তরিকতা থাকবে। আমরা ছোট বেলা থেকেই জানি খোয়াই নদী হবিগঞ্জের দুঃখ। আমরা এই খোয়াই নদীকে হবিগঞ্জের সুখ বানাতে চাই। যেহেতু এই নদীটির বেশীর ভাগ অংশ ভারতে এবং তারাই এই নদীর নিয়ন্ত্রণ করে সেহেতু তাদের সাথে সমন্বয় করে প্রকল্প গ্রহণ করতে হবে। আর না হলে আমাদের টাকা নষ্ট হবে। আমরা এমনিতেই বেশী সংশয়ে থাকি পানি প্রকল্প নিয়ে। তাই যাছাই বাছাই একটু বেশী হয়।
তিনি আরও বলেন, এখন বর্জ্য বেশী হয়ে গেছে। হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য কোন রিসাইকেল প্রকল্প গ্রহণ করা হলে তাতে তার সহযোগিতা থাকবে। তবে দেখতে হবে অনেক জায়গায়ই এই রিসাইকেল প্রকল্প চালুর পর তা ঠিকে থাকে না। এর জন্য নাগরিকবোধ এবং শিক্ষার প্রয়োজন। হবিগঞ্জে কৃষি বিশ^বিদ্যালয়ও এখন পার্লামেন্টে যাবে। আশা করা যায় এটি দ্রুত বাস্তবায়ন হবে।
মন্ত্রী বলেন, আগামীতে আদমশুমারীর শুরু হবে। এটি জাতীয় কর্মসূচি। সবাই মিলে এই শুমারীকে সফল করতে হবে। তবে বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস পাওয়ায় খুব বেশী জনগণ বৃদ্ধি হবে না বলেই তার বিশ^াস। দরিদ্র শ্রেণীতেই এখন লোক সংখ্যা বাড়ছে বেশী।
সভায় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, মেয়র মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী।
এর আগে মন্ত্রী বানিয়াচং উপজেলার নাগুড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করেন।
বিকেলে মন্ত্রী বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ আয়োজিত হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বেসরকারী সদস্যদের বিল ও বেসরকারী সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন। বানিয়াচং উপজেলা মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat