ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশেষ সেমিনার ও আলোচনা সভা করা হবে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিশেষ সেমিনার ও আলোচনা সভা আয়োজন করা হবে।
আজ সোমবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ কথা জানান জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গঠিত সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভা আয়োজন উপকমিটির আহবায়ক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি সভায় সভাপতিত্ব করেন।সভায় দীপু মনি মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিতব্য সেমিনার ও আলোচনা সভাগুলোতে দেশবিদেশের আলোচকদের সমন্বিত উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, এসব সেমিনার ও আলোচনা সভাকে আন্তর্জাতিক রূপ দিতে হবে যাতে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিশ্বে আরো বেশি করে ছড়িয়ে পড়ে।সভায় মুজিববর্ষ জুড়ে সেমিনার ও আলোচনা সভা আয়োজনের লক্ষ্যে নির্ধারিত বিষয় ও সূচি নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার আয়োজনের লক্ষ্যে ধারণাপত্র তৈরির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।এসব ধারণাপত্রের উপর ভিত্তি করে দেশবিদেশের বিজ্ঞজনদের মূল প্রবন্ধ লেখার জন্য অনুরোধ জানানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও অধ্যাপক নজরুল ইসলাম এবং উপকমিটির সদস্য সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat