ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন : রেলপথমন্ত্রী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মানুষের সামাজিক মর্যাদা, সমান অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী মিলনায়তনে ‘মুজিব মানে বাংলাদেশ’ গানের এ্যালবাম এর মোড়ক উন্মোচন ও ‘চেতনায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ছিল, দারিদ্র-ক্ষুধামুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করছেন।তিনি বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে স্বাধীনত াবিরোধী চক্র দীর্ঘদিন দেশ পরিচালনার দায়িত্বে ছিল। স্বাধীনতা বিরোধীরা এ সময়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করার অপচেষ্টা করেছে। ১৯৮১ সালে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করছেন।বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুজিব মানে বাংলাদেশ গানের এ্যালবাম এর গীতিকার কবি খাদেমুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat