ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০২-১১
  • ৪০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা শিবিরগুলোর নিরাপত্তা জোরদারে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সেন্টমার্টিন দ্বীপের উপকূলের কাছে মালয়েশীয়াগামী রোহিঙ্গাদের নিয়ে যে ট্রলারটি ডুবে গিয়েছে তারা শিবিরের বাইরে অবস্থান করতো এবং অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল। মোমেন যেকোন ধরণের অবৈধ অভিবাসন ঠেকাতে কক্সবাজারের রোহিঙ্গা শিবির এবং এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। আজ জাতীয় জাদুঘরে বাংলাদেশের ওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আজ সকালে সেন্টমার্টিন দ্বীপের উপকূলে একটি ট্রলার ডুবে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ রোহিঙ্গা মারা গিয়েছে। এ সময় ট্রলারে থাকা ৭ শ’ ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাব’-এ এক হাজারেরও বেশি মানুষের প্রাণহানির মধ্যে আর কোন বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার ব্যবস্থা সরকার করবে না। তিনি অবশ্য বলেছেন স্বেচ্ছায় যারা দেশে ফিরে আসতে চায় সরকার তাদের সহায়তা করবে। মোমেন আরও বলেন, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের চীন থেকে ফিরিয়ে নিয়েছে, অন্য দেশের নাগরিকরা এখনও চীনে অবস্থান করছে। চীন তাদের সুরক্ষা করছে বলেও তিনি উল্লেখ করেন।
৪২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে প্রত্যাবাসন করার ব্যাপারে সৌদি আরবের পদক্ষেপের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat