ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-০২
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাত্রাতিরিক্ত পারদযুক্ত ৮ ধরনের রং ফর্সাকারি ক্রিম বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে মাত্রাতিরিক্ত পারদযুক্ত ৮ ধরনের রং ফর্সাকারী ক্রিম বিক্রি-বিতরণ বন্ধ করার জন্য বিএসটিআই থেকে নির্দেশ দেয়া হয়েছে ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ল্যাবরেটরিতে বিভিন্ন ব্র্যান্ডের রং ফর্সকারী ১৩টি ক্রিমের মধ্যে ৬টি স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রায় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পারদ (মার্কারি) ও ২টি ব্র্যান্ডের ক্রিমে পারদ (মার্কারি) এবং হাইড্রোকুইনোন উভয়ই পাওয়া গিয়েছে। বিএসটিআই’র নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বাজার থেকে এসব ব্যান্ডের পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়।
বিএসটিআই থেকে বলা হয় নির্দেশ মানা না হলে আমদানিকারক, সরবরাহকারী ও বিক্রেতাদের (অনলাইনসহ) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একইসাথে বিএসটিআই’র অনুমোদনহীন এসব স্কিন ক্রিম ব্যবহার হতে বিরত থাকার জন্য ক্রেতা সাধারণকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিএসটিআই’র লোগো, আমদানিকারকের নাম ও ঠিকানা দেখে ভোক্তাসাধারণকে পণ্য ক্রয়ের জন্য অনুরোধ জানানো হয়।
মাত্রতিরিক্ত পারদযুক্ত এ সব ক্রিমের মধ্যে রয়েছে পাকিস্তানের গৌরী কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের গৌরী ব্র্যান্ডের স্কিন ক্রিম, পাকিস্তানের এস. জে এন্টারপ্রাইজের চাঁদনী (ব্র্যান্ডের স্কিন ক্রিম, একই দেশের কিউ. সি ইন্টারন্যাশনাল এর নিউ ফেস ব্র্যান্ডের স্কিন ক্রিম, ক্রিয়েটিভ কসমেটিকস (প্রাঃ) লিমিটেডের ডিউ ব্র্যান্ডের স্কিন ক্রিম, পাকিস্তানের গোল্ডেন পার্ল কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের গোল্ডেন পার্ল ব্র্যান্ডের স্কিন ক্রিম, পাকিস্তানের পুনিয়া ব্রাদার্স (প্রাঃ) লিমিটেডের ফাইজা ব্র্যান্ডের স্কিন ক্রিম, পাকিস্তানের নুর গোল্ড কসমেটিকসের নুর ব্র্যান্ডের স্কিন ক্রিম, এবং পাকিস্তানের হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস ব্র্যান্ডের স্কিন ক্রি।
মাত্রাতিরিক্ত মার্কারি (পারদ) ও হাইড্রোকুইনোনযুক্ত এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat