ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-১৩
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে করোনাভাইরাসে একজনের মৃত্যু

ভারতের কর্নাটকে প্রথম ৭৬ বছর বয়সের এক ব্যক্তি দু’দিন আগে করোনাভাইরাসে মারা গেছে। রাজ্য সরকার বৃহস্পতিবার একথা জানায়।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি. রামুলু এক টুইটে করোনাভাইরাসে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, এই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করা, আইসুলেশন এবং অন্যান্য ব্যবস্থা যথানিয়মে অনুসরণ করা হয়েছে।
কেন্দ্রীয় স¦াস্থ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নয়া দিল্লিতে ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছেন, এই ব্যক্তি ২৯ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করেছেন এবং টেস্টে তার করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
কর্মকর্তা বলেন, সংক্রমিত ব্যক্তি ২৯ ফেব্রুয়ারি হায়দারাবাদে পৌঁছেন এবং কর্নাটকের কালাবুরাগি যান। সেখানে তিনি একজন প্রাইভেট ডাক্তারের চিকিৎসা গ্রহন করেন, অবস্থার উন্নতি না হওয়ায় পরে তিনি হায়দারাবাদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন। গত মঙ্গলবার তার মৃত্যু হয়। তার মৃতদেহ সৎকারে ভারত সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
কর্নাটকে আরো ৫ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে এবং ভারতে এই সংখ্যা মোট ৭৪ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat