ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-১৮
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোর্ট বন্ধ হবে কিনা সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন

 বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের আদালত বন্ধ থাকবে কিনা এ বিষয়ে সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিবর্ষ’-উপলক্ষে আজ সুপ্রিমকোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারপতি।
তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সমস্ত জজ সাহেব বসে সিদ্ধান্ত নেবো যে, এটা নিয়ে কী করা যায়। আপাতত এখন কোর্ট বন্ধ (অবকশকালীন ছুটি) আছে। খোলার আগে আমরা একবার সবাই বসবো। সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের যেন ক্ষতি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখে আমরা সিদ্ধান্ত নেবো।
নিম্ন আদালতের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতও সুপ্রিমকোর্টের আন্ডারে। সুতরাং, আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো। কারণ হাজার হাজার লাখ লাখ বিচারপ্রার্থীর কথা মাথায় রাখতে হবে। এ রকমভাবে কোর্ট যদি পরিপূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়, তাহলে মানুষের ভোগান্তি অনেক বেড়ে যেতে পারে। কারণ অনেক জরুরি বিষয় নিয়ে কোর্টে আসে। এগুলো নিয়ে বসে সিদ্ধান্ত নেবো।
প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে আমরা বিন্তারিত পদক্ষেপ নিয়েছি। নিম্ন আদালত থেকে সুপ্রিমকোর্ট, সব আদালতে জন্মশতবার্ষিকী বছরব্যাপী উদযাপন হবে।
এর আগে আজ সকালে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের সামনে ফোয়ারার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat