ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-১৫
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সে করোনাভাইরাসে আরো ৭৬২ জনের মৃত্যু

ফ্রান্স মঙ্গলবার জানিয়েছে, দেশটির বিভিন্ন হাসপাতাল ও বৃদ্ধনিবাসে মহামারি করোনাভাইরাসে আরো ৭৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭২৯ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জারোম সালোমন সাংবাদিকদের বলেন, ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লাখ ছাড়িয়েছে। তবে, পর পর ৬ দিনের মতো আইসিইউতে রোগীর সংখ্যা ৯১ জন কমে এখন ৬ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে।
সালোমন বলেন, নতুন করে মৃতের সংখ্যা অনেক বাড়লেও সর্বশেষ উপাত্ত থেকে এটা জানা যায় যে, ফ্রান্সের মাসব্যাপী লকডাউন আরোপের সফলতা আসা শুরু করেছে।
তিনি বলেন, ‘আমরা লকডাউন আরোপ করে করোনাভাইরাসে ছড়িয়ে পড়ার গতির লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছি।’
ফ্রান্সে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়া স্থিতিশীল রয়েছে সোমবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমন কথা বলার পর নতুন করে এসব লোক মারা গেল। জাতির উদ্দেশ্যে দেয়া ওই ভাষণে ম্যাক্রোঁ আরো বলেন, আগামী ১ মে থেকে লকডাউন শিথিল করা হতে পারে।
ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, কোভিড-১৯ ভাইরাস নির্মূলের দীর্ঘমেয়াদী একমাত্র সমাধান হবে ভ্যাক্সিন আবিষ্কার।
তবে, লকডাউন কিভাবে শিথিল করা হতে পারে সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্টেনার জোর দিয়ে বলেন, এই শিথিল করা সম্পূর্ণ নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির অব্যাহত ইতিবাচক প্রবণতার ওপর।
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ১ লাখ ৩ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat