ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০৪-১৮
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে : জনস হফকিন্স

 যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে শুক্রবার আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ছাড়িয়েছে। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বাল্টিমোরভিত্তিক এ বিশ্ববিদ্যালয় জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টা (গ্রিনিচ মান সময় শুক্রবার ০০৩০টা) পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ২৮২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৭৭৩ জনে। আক্রান্তের ও মৃতের এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে ৩ হাজার ৮৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যু এ সংখ্যার সাথে যোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যা পূর্বের হিসাবে অন্তর্ভূক্ত ছিল না।
এ সপ্তাহে নিউইয়র্ক সিটি জানায়, করোনাভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৭৭৮ জনকে তারা তাদের মোট মৃত্যু সংখ্যার সাথে যোগ করবে।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্র করোনাভাইরাসে ৩৩ হাজার ৪৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। এ সংখ্যার মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত ‘সম্ভাব্য’ মৃত্যুর সংখ্যা ৪ হাজার ২২৬ জন অন্তর্ভূক্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈশ্বিক করোনাভাইরাসে মৃতের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে। তবে, ইতালির জনসংখ্যা যুক্তরাষ্ট্রের এক-পঞ্চমাংশ।
স্পেনে করোনাভাইরাসে মারা যাওয়ার সংখ্যা বেড়ে ১৯ হাজার ৪৭৮ জনে দাঁড়িয়েছে। সেদিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে করোনাভাইরাসে মারা গেছে মোট ১৮ হাজার ৬৮১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat