ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ৯৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা, জেলার সদর উপজেলায় আজ ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।আজ শুক্রবার দুপুর দ্ইুটার দিকে মাগুরা-যশোর সড়কের বড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটর সাইকেলের দুই আরোহি মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের শাহাদৎ হোসেনের পুত্র সোহাগ হোসেন (৩০) ও ঘোড়ামারা গ্রামের মোস্তফা মিয়ার পুত্র তাহারুল ইসলাম (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাগুরা-যশোর সড়কের বড়খড়ি এলাকায় মাগুরাগামি একটি মোটরসাইকেল অপর একটি ইজিবাইকে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মটর সাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে চালক ইমরানসহ দুইআরোহি সোহাগ ও তাহারুল ট্রাক চাপায় গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, আহতদের মধ্যে সোহাগ হাসপাতালে আসার আগেই মারা যান। অন্যদিকে তাহারুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাগুরায় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat