ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৭
  • ৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও সোপার্জিত বাংলার ভাস্কর্য নিয়ে কথা বলে তারা জামাত, তারা একাত্তরের পরাজিত শক্তি। এদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে।
তিনি আজ দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ^র বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৯ ব্যবসায়ীকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল-নসীফ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন ও পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো ইসলামবান্ধব প্রধানমন্ত্রী আর নেই। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তিনি রোজা রাখেন। তাই তাঁর বিষয়ে দেশবাসীকে আর নতুন করে কিছু বলার নেই। এনামুল হক শামীম বলেন, তিনি (প্রধানমন্ত্রী) আলেম ওলামাদের জন্য অনেক কিছু করেছেন, তিনি ইসলামী ফাউন্ডেশনকে শক্তিশালী করেছেন। একজন ধর্মপ্রাণ প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এখন দেশ চলছে। সুতরাং যারা গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
গত ২৩ নভেম্বর নড়িয়ার সুরেশ^র বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২২ ব্যবসায়ীকে জরুরী সহায়তা হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঘরিষার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ১৬ হাজার টাকা করে প্রদান করা হয়।
এছাড়াও ৭জন ঘাট শ্রমিককে ২বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat