ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০৫
  • ৮২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজউকের নকশা বহির্ভূত সকল ভবন উচ্ছেদ করা হবে।
আজ রাজধানীর ভাষানটেক বাজার থেকে পকেট গেট পর্যন্ত রাস্তার দুই পাশে রাজউক কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, ‘যারা বিভিন্ন জায়গায় অবৈধভাবে দখল করে আছেন, তারা নিজ উদ্যোগে সরে যান। অন্যথায় আপনাদের উচ্ছেদ করা হবে। রাজউকের নকশার বাইরে কোন প্রকার দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে, তা কোনোভাবে বরদাস্ত করা হবে না।’
পরিদর্শনকালে মেয়র আরও বলেন, ‘মাটিকাটা থেকে ভাষানটেক পর্যন্ত আসার সময় দেখা যায়, মাটিকাটায় একশ ফুট রাস্তা, ভাষানটেকে ১০২ ফুট প্রশস্ত রাস্তা। কিন্তু তার মাঝখানে রাজউকের নকশা অনুযায়ী রাস্তা ২০ ফুট থাকার কথা। অথচ এ রাস্তাটির দুইপাশের ভবন মালিকরা ভবন তৈরি করার সময় কয়েক ফুট রাস্তা দখল করে ভবন তৈরি করেছে। এ মুহূর্তে এখানে রাস্তা আছে মাত্র ৮ থেকে ৯ ফুট। এর ফলে এই সামান্য রাস্তায় ভয়াবহ যানজট তৈরি হয়। এইটুকু রাস্তা পার হতে দীর্ঘ সময় লেগে যায়। আমার কাছে এই এলাকার জনগণ এবং জনপ্রতিনিধিরা এসে অনুরোধ করেছেন, রাস্তা বড় করার জন্য। তাই আজ এখানে এসেছি। এই রাস্তা যদি চওড়া হয়, মানুষ তার উপকার ভোগ করবে।’
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালেক মোল্লাহ, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat