ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০১-১৭
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিবাসন খাতকে এগিয়ে নিতে দক্ষতার পাশাপাশি বৈদেশিক ভাষা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বৈদেশিক ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। আজ সকালে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল)’র বৈদেশিক ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান সেন্টার-এর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বায়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
ইমরান আহমদ আরো বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারে অদক্ষ শ্রমিকদের চাহিদা দিন দিন কমে আসছে। দক্ষতার পাশাপাশি ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান যোগ হলে সুষ্ঠু শ্রম অভিবাসন অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য. এই ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে কোরিয়ান, আরবি ও জাপানিজ ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে। পরে অন্যান্য দেশের ভাষাও প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat