ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০২-০১
  • ৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়াজেলায় আজ সন্ধ্যায় সদর উপজেলায় বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া এলাকায় ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহি দুই সহোদর ভাই নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আলম (৩০) ও মাসুম (২১)। তারা আপন দুইভাই। তাদের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মধুপুকুর এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল আরোহি দু’ভাই বগুড়া শহর থেকে নওগাঁ-বগুড়া সড়ক দিয়ে ক্ষেতলালে যাচ্ছিলেন।পথিমধ্যে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহি দু’ভাই ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat