ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিচ্ছিন্ন দুএকটি ঘটনা ছাড়া চতুর্থ দফায় দেশের ৫৫ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে, বিরতিহীনভাবে বেলা ৪টা পর্যন্ত চলে।
এই দফায় ২৫ পৌরসভায় ইভিএমে ভোট নেয়া হয়। বাকি পৌরসভায় ভোট হয় ব্যালটের মাধ্যমে।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
এই দফায় ৫৬ পৌরসভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলেও অনিবার্য কারণে গত বৃহস্পতিবার রাতে মাদারীপুরের কালকিনি পৌরসভায় ভোট স্থগিত করা হয়েছে।
এর আগের তিন দফায় দেশের ১৪৭টি পৌরসভায় নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এর মধ্যে প্রথম দফায় গত ২৮ ডিসেম্বর ২৪ পৌরসভায় ভোটগ্রহণ করা হয়। দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি ৬০ পৌরসভায় এবং তৃতীয় দফায় ৩০ জানুয়ারি আর ৬৩ পৌরসভায় ভোট নেয়া হয়েছে। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারিতে ৩১ পৌরসভায় ভোটগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা রয়েছে।
যেসব পৌরসভায় আজ ভোট হয় সেগুলো হলো- ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল; রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী ও তাহেরপুর; লালমনিরহাট সদর ও পাটগ্রাম, নরসিংদী সদর ও মাধবদী, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী ও বানারীপাড়া, শেরপুর সদর ও শীবরদী; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাটোর সদর ও বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবান সদর, বাগেরহাট সদর; সাতক্ষীরা সদর। হবিগঞ্জের চুনারুঘাট; কুমিল্লার হোমনা ও দাউদকান্দি, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া, কিশোরগঞ্জের বাজিতপুর, হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া, চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা, ফেনীর পরশুরাম, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ, নেত্রকোনা সদর, যশোরের চৌগাছা ও বাঘারপাড়া, রাঙ্গামাটি সদর, মুন্সীগঞ্জের মীরকাদিম, শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর, জয়পুরহাটের আক্কেলপুর ও কালাই, নোয়াখালীর চাটখিল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, লক্ষ্মীপুরের রামগতি, ফরিদপুরের নগরকান্দা এবং
সিলেটের কানাইঘাট পৌরসভায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat