ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০২-২২
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন, কর্পোরেশনের স্বাস্থ্যসেবার অতীতের সুনাম আবার ফিরিয়ে আনা হবে। নগরীর অধিবাসীদের সুলভে চিকিৎসাসেবা নিশ্চিতে ঢেলে সাজানো হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো।
মেয়র আজ সোমবার সকালে নগরের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মোহম্মদ আলী, ডা. নাসিম ভূঁইয়া, ডা. শাহীন পারভীন, ডা. দীপা ত্রিপুরা, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম, ডা. সুমন তালুকদার, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. তৌহিদুল আনোয়ার, ডা. উম্মে কুলসুম সুমি প্রমুখ।
মেয়র রেজাউল করিম চৌধুরী আরো বলেন, কর্পোরেশনের স্বাস্থ্যসেবার যে জৌলুস ছিল তা ফিরিয়ে আনতে হবে। প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়কালে কর্পোরেশন সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতো। আমি চাই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সেরকম ভূমিকা রাখুক।
তিনি বলেন, সবসময় নানা সীমাবদ্ধতা, সমস্যা থাকবে তা সত্ত্বেও নাগরিক সুবিধা ও সেবাকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবাকে পরিকল্পিতভাবে সকল ধরনের সরঞ্জাম, যন্ত্রপাতি ক্রয় ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আধুনিকায়ন করা হবে। যাতে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর চিকিৎসাসেবায় মডেল হয়ে থাকে।
মেয়র বলেন, স্বাস্থ্যসেবার সকল চাহিদা ও প্রয়োজনীয়তা কর্পোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বসে ঠিক করবেন। মেয়র হিসেবে আমি অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করবো। তবে কর্পোরেশনের কর্মরত চিকিৎসকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন অবহেলা বা গাফেলতি হলে কেউ ছাড় পাবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat