ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-০৪
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের সম্পূর্ণ বিচার শেষ হয়নি। শুধু মাত্র বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু খুনের নেপথ্যে যারা রয়েছেন তাদের বিচার হয়নি।
আজ বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের ৮ বছর পূর্তিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কর্মকা- তুলে ধরা এবং তাঁর সফল মেয়াদান্তে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেহের আফরোজ চুমকি এমপি, সিমিন হোসেন রিমি এমপি, মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী এডভোকেট মো. আজমত উল্লা খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
মন্ত্রী মোজাম্মেল হক জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আজ সেশনজট মুক্ত হয়ে একটি বিশেষ স্থানে অবস্থান করছে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য সস্ত্রীক উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “সততা আর ন্যায় নিষ্ঠা থাকলে মানুষের পক্ষ্যে অসাধ্য কিছু নয়। ৮ বছর আগে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন বিশ^বিদ্যালয়ে আড়াই থেকে তিনবছরের সেশনজট ছিল। বর্তমানে জাতীয় বিশ^বিদ্যালয় সেশনজট থেকে মুক্ত। করোনার কারণে কয়েকমাস পিছিয়ে গেলেও নতুন প্রশাসন তা পুষিয়ে নিয়ে একাডেমিক কার্যক্রমকে আপ টু ডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নেবে।
সভাপতির বক্তব্যে দীপু মনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আজ নতুন উচ্চতায়। উপাচার্য ড. হারুন জাতীয় বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজিয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিতে নিরলস কাজ করেছেন তিনি। উপাচার্য হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat