ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-১৪
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফর উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে টুঙ্গিপাড়া ও কাশিয়ানীর ওড়াকান্দিতে সাজ-সজ্জার প্রস্তুতি চলছে পুরোদমে।
গণপূর্ত বিভাগ জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন, উন্নয়নমূলক কাজ ও আলোক সজ্জা করেছে। কমপ্লেক্স সিসিটিভির আওতায় আনা হচ্ছে। টুঙ্গিপাড়া ও কাশিয়ানীর ওড়াকান্দিতে হ্যালিপ্যাড নির্মাণ, ভিভিআইপি লাউঞ্জ ও সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে।
রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খোন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার এসব স্থান পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। একই সাথে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।
এরআগে সচিব ও প্রধান প্রকৌশলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাত করা হয়।
এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাশেফ আমিনুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সচিব শহীদ উল্লা খোন্দকার ও প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ির বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি করেন। আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসব স্থান পরিদর্শনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat