ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৪-২৮
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বুধবার সকাল পর্যন্ত গত একদিনে করোনাভাইরাসে সিলেট বিভাগে মৃত ২ জনের মধ্যে সিলেট জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুবরণ করেছে ৩৪১ জন। এরমধ্যে সিলেট জেলার ২৬৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন। সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৩ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৬২, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৪৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২০ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৩৮ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ২৯৪ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯৯, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজার জেলায় ১৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থতার সংখ্যা ১৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৩৭৭, সুনামগঞ্জের ২ হাজার ৬০৪, হবিগঞ্জের ১ হাজার ৭৭৩ মৌলভীবাজার জেলার ২ হাজার ১৩০ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৩ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২৫০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সিলেট জেলায় ২২৪, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজার জেলায় ৮ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪৫ জন, এরমধ্যে সিলেট জেলায় ৬১৯, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat