ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২৪
  • ৮১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ২৭ ও ২৮ মে। কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মহাসমারোহে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়–য়া।
প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি চৌধুরী প্রকাশ বড়–য়া ও সাধারণ সম্পাদক রাজু বড়–য়া জানান, আমাদের অনুষ্ঠানে প্রস্তুতি মূলক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে প্রয়াত মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উদযাপিত হবে।
তারা জানান, আগামী ২৭ ও ২৮ মে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী বিহারে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন, বৌদ্ধ কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, আলং নৃত্যসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে অনুষ্ঠান। আর ২৮ মে শুক্রবার বিহার প্রাঙ্গনে সন্ধ্যা ৬ টায় প্রয়াত ভান্তের পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat