ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি সংক্রমণ ও মৃত্যু হার বৃদ্ধির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আজ কোভিড-১৯ রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়ানোসহ বেশ কিছু নির্দেশনা জারি করেছে। 
পিএমও’র প্রেস উইং সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে সকলের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছে, আক্রান্তরা কেউ যেন বাড়ির বাইরে আসতে না পারে এবং প্রয়োজনে তাদের পৃথকীকরণ নিশ্চিত করতে হবে।
করোনাভাইরাস যাতে আরো ব্যাপকভাবে ছড়াতে না পারে সেজন্য দেশবাসীকে স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্যনির্দেশনাগুলো মেনে চলার জন্যও পিএমও থেকে আহ্বান জানানো হয়।
জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার জন্য এবং কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে চলমান সরকারি কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য বিভাগীয় ও জেলা প্রশাসকদের সাথে অনুষ্ঠিত জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস পিএমও থেকে বৈঠকটিতে সভাপতিত্ব করেন।
পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat