ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৫০০ ক্ষুদ্র গণপরিবহনের চালক, প্রতিবন্ধী এবং পথশিশুদের খাদ্য সহায়তা দিয়েছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ দপ্তর প্রাঙ্গনে অসহায় মানুষের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এ সময় পুলিশ সুপার বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাধারণ মানুষের দুর্যোগ-দুঃসময়ে সব সময়ে তাদের পাশে থাকবে জেলা পুলিশ। করোনা সংক্রমণ পরিস্থিতিতে ইতোমধ্যে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংকের কার্যক্রম প্রশংসিত হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে গিয়ে দিন এনে দিন খাওয়া মানুষের দুর্দশা আমাদের নজরে এসেছে। তাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা।
পাঁচ কেজি মিনিকেট চাল, এক কেজি ডাল, সরিষার তেল, প্যাকেটজাত তরল দুধ, লাচ্ছা সেমাই ও নুডলস্ সহযোগে খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়।খাদ্য সহায়তা হস্তান্তর কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) সুপার তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মীর আসাদুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর বিকর্ণ চৌধুরী প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat