ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ১০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে সুপারহিট দুই নায়িকা মাহিয়া মাহি ও পরীমনি। ৬ এপ্রিল, শুক্রবার মুক্তি পেল এই দুই তারকার দুই ছবি। দেশের ৭০টি সিনেমা হলের পর্দায় উঠেছে মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’। অন্যদিকে, পরীমনির ‘স্বপ্নজাল’ মুক্তি দেয়া হয়েছে মাত্র ২০টি হলে। যদিও ‘স্বপ্নজাল’ ছবির মুক্তির তারিখই আগে ঠিক করা হয়েছিল। এই ‘স্বপ্নজাল’ নিয়ে অনেক আগে থেকেই স্বপ্নের জাল বুনে রেখেছিলেন নায়িকা পরীমনি। অন্য কোনো তারকার ছবি মুক্তি পাচ্ছে না দেখে ৬ এপ্রিলকে তার ছবি মুক্তির দিন হিসেবে ঠিক করেছিলেন। বলতে গেলে, ফাঁকা মাঠে গোল দেয়ার একটা ছক কষে রেখেছিলেন হালের জনপ্রিয় এই তারকা। কিন্তু পরীর সেই পরিকল্পনায় হঠাৎই বাধা হয়ে দাঁড়ান হালের আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। মাত্র চার দিন আগেই মাহি তার ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির মুক্তির দিন ঘোষণা করেন। শুধু তাই নয়, দখলে নেন দেশের অধিকাংশ সিনেমা হলও। একই দিনে দুই সুপারহিট নায়িকার ছবি মুক্তি। বড় পর্দায় একটা জমজমাট লড়াই-ই উপভোগ করবেন দর্শক। গত ২ এপ্রিল সোমবার সেন্সর থেকে ছাড়পত্র পায় মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’। তার তিন দিন পরেই উঠল রূপালী পর্দায়! এই ছবিতে মাহির বিপরীতে নায়ক রয়েছেন বাপ্পী চৌধুরী। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। এর বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, শিবা শানু ও জারা প্রমুখ। ছবিতে বন্যা নামের একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করেছেন মাহি। তার জীবনের নানা উত্থান-পতনের গল্প দিয়েই ছবির চিত্রনাট্য সাজানো। অন্যদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নবাগত নায়ক ইয়াশ রোহান। এই ছবিটি নায়িকা পরীমনির ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। মিষ্টি প্রেমের এ ছবির ট্রেলারে নতুন জুটি পরীমনি ও রোহানের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এখন পালা রূপালী পর্দার। এই ‘স্বপ্নজাল’ দিয়ে দীর্ঘ ৯ বছর পর কোনো ছবি পরিচালনা করলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল তার সুপারডুপার হিট ‘মনপুরা’ ছবিটি। ২০১৮-তে মুক্তি পেল ‘স্বপ্নজাল’। এই ছবির শুটিং হয়েছে বাংলাদেশ ও কলকাতার কয়েকটি জায়গায়। মাহি-বাপ্পী ছাড়াও যেখানে রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী ও আহসানুল হক মিনুর মতো তারকারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat