ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা এখনো  পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়।  কোন  ইস্যু না পেয়ে তারা এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাচ্ছে।
আজ পঞ্চগড় জেলার সদর  উপজেলার  নবনির্মিত  মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি সহ্য করতে পারে না।  পাকিস্তানের চেয়ে সব ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়া তারা মেনে নিতে পারে না । তাই এত ষড়যন্ত্র। হাজার বছর ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা বীরের কন্ঠে বীর  বীরগাথা প্রকল্প নিয়েছি। কিছু দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার বক্তব্য রেকর্ড করা হবে।’
মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও পরিচয়পত্র প্রদানের জন্য টেন্ডার হয়ে গেছে, কার্যাদেশও দেয়া হয়েছে। কয়েক মাসের মধ্যে ডিজিটাল  সার্টিফিকেট দেয়া হবে।
তিনি জানান , বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সেজন্য উপজেলা -জেলা হাসপাতাল এবং ঢাকার ২২ টি বিশেষায়িত হাসপাতালে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া  মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা মাসিক ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে ।
মন্ত্রী এ সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং  নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে  আহ্বান জানান তিনি।
পঞ্চগড়  জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পঞ্চগড়-১  আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান,  জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার সাদাত স¤্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী , সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় পৌরসভা মেয়র জাকিয়া খাতুনসহ স্থানীয়  বীর মুক্তিযোদ্ধা এবং  আওয়ামীলীগ নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat