ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-৩০
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি থেকে আওয়ামী লীগে আসার দরজা বন্ধ করে দেওয়ায় বিএনপির কমিটি টিকে আছে। নাহলে বিএনপির কেন্দ্রীয় কমিটি অনেক আগেই শেষ হয়ে যেত।
আজ শনিবার দুপুরে ধানমন্ডিস্থ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক টিমের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না। তাদের রাজনীতি দেশের মানুষের জন্য না। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য তারা সব সময় দেশে ঝামেলা লাগানোর পায়তারা করে। দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের মানুষের কাছে এখন বিএনপি মানেই আতঙ্ক।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে দেশের মানুষ এখন সুরক্ষিত। এই আইনের কারণে নারীরা দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছে। এই আইন তাদের সামাজিকভাবে নিরাপত্তা দিচ্ছে। এ আইন উঠিয়ে নিলে নির্যাতন এবং মিথ্যাচার অনেক বেড়ে যাবে এবং সামাজিকভাবে কোন পরিবারের মর্যাদা থাকবে না।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat