ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৭৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদেরকে টিকা নেবার আগে ও পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
তিনি আজ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর  সীমিত আকারে শ্রেণি কার্যক্রম চলছে। দ্রুত টিকা দান কার্যক্রম সম্পন্ন হলে শ্রেণিকক্ষে স্বাভাবিকভাবে পাঠদান  শুরু হবে।
প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ ভ্যাকসিন সংস্থান হয়ে গেছে।
তিনি বলেন, ঢাকাসহ দেশব্যাপি ১২-১৭ বছর বয়সী স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা এই টিকা কার্যক্রমের আওতায় আসবে। ঢাকার পর এ কার্যক্রম জেলা পর্যায়ে শুরু হবে। পরে তা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সব মিলিয়ে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৩ কোটি ডোজ ভ্যাকসিন লাগবে। তারমধ্যে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান হয়েছে। অবশিষ্ট ১ কোটি ডোজ দ্রুত সংগ্রহের ব্যবস্থা করে দেশের সকল এলাকার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২-১৭ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের জন্য ফাইজার ভ্যাকসিনটি উপযুক্ত ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি পাওয়া গেছে। বিশ^ স্বাস্থ্য সংস্থাও শিশুদেরকে ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন করেছে। একারণে আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থী ১২-১৭ বছর বয়সী শিশুদেরকে ফাইজারের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ফাইজারের ভ্যাকসিন এখন পর্যন্ত দেশে ৯৬ লাখ ডোজ এসেছে। এরমধ্যে নানাভাবে এই ভ্যাকসিন ১৪ লাখ ডোজ দেয়া হয়েছে। হাতে এখন আছে ৮২ লাখ ডোজ। খুব দ্রুতই ফাইজারের আরও ৯২ লাখ ডোজ ভ্যাকসিন চলে আসবে।
জাহিদ মালেক বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকার ৮টি কেন্দ্রে প্রতিটি থেকে ৫ হাজার ডোজ করে দিনে প্রায় ৪০ হাজার শিশুকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যেহেতু ফাইজারের টিকাটি বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, তাই সব ব্যবস্থা ঠিক করে দ্রুতই সারাদেশের ১২-১৭ বছর বয়সী শিশুদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল কে মিলার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat