ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ১১২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের সঙ্গীত জগতে সাড়া জাগানো জনপ্রিয় তরুণ তারকাদের অন্যতম মার্লিয়া মেন্ডনকা শুক্রবার এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।  কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
দমকল বিভাগের কর্মীরা জানান, ২৬ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় ‘সার্তানাজো’ গায়িকা একটি ছোট বিমানে করে মিনাস গেরাইস রাজ্যে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন।
এই বিমান দুর্ঘটনায় দুই পাইলটের পাশাপাশি এ ল্যাটিন গ্র্যামি পুরস্কার বিজয়ীর প্রযোজক এবং তার এক মামা নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ প্রধান ইভান লোপেজ জানান, এ বিমান দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে।
এক সংবাদ সম্মেলনে লোপেজ বলেন, ‘আমরা এখনো ওই বিমান দুর্ঘটনার কারণ জানতে পারিনি। তবে সেখানের ক্ষতির ধরণ দেখে মনে হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি এন্টেনার সাথে ধাক্কা খায়।’ পরে এটি একটি  জলপ্রপাতের কাছে পাহাড়িয়া এলাকায় বিধ্বস্ত হয়।
খবরে বলা হয়, ব্রাজিলের কারাটিনগা নগরীর কাছে প্রত্যন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে শুক্রবার রাতে এ গায়িকার একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat