ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-১৪
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে তারাই এখন দেউলিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে তাদের অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর।  প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে।
ওবায়দুল কাদের আজ রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুইটি সেতুর উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।
‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের এমন বক্তব্য জনগণের মধ্যে বিনোদনের উৎসে পরিণত হয়েছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়, এজন্য তো তারাই দেউলিয়া।
তিনি বলেন, যে দল বিদেশীদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয় তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুইটি সেতুর উদ্বোধন করেন।
সাতক্ষীরা-আশাশুনি-গোয়ালডাঙ্গা-পাইকগাছা সড়কের উপর প্রায় ৩৭ কোটি টাকা ব্যয়ে ৩০৫ মিটারের দৈর্ঘ্যের মানিকখালী  সেতু এবং কুষ্টিয়া (ত্রিমোহনি) মেহেরপুর-চুয়াডাঙ্গা -ঝিনাইদহ সড়কের মাথাভাঙা নদীর উপর প্রায় সাড়ে ২২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দৈর্ঘ্য ও ১২.২৫ মিটার প্রস্থের মাথাভাঙা  সেতু রয়েছে।
সেতুমন্ত্রী বলেন, সেতু দুইটি যথেষ্ট গুরুত্ব বহন করে,কারণ মাথাভাঙা সেতুটির ফলে বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের সাথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন হয়েছে এবং মুজিবনগরে প্রস্তাবিত যে স্থল বন্দর বাস্তবায়িত হবে সেটির সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী খুলনা-যশোর মহাসড়কের দুরবস্থার দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat