ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে আরো সংগঠিত করার অংশ হিসেবে চট্টগ্রামে বিশদ কর্মপরিকল্পনা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আওয়ামী লীগের প্রস্তুতি’ শীর্ষক বিভাগীয় কর্মশালায় জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে এ সিদ্ধান্ত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কর্মশালার উদ্বোধন করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে কর্মশালায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দলের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। 
উদ্বোধনী বক্তৃতায় আওয়ামী লীগে সুবিধাবাদীদের কোনো স্থান নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। সৎ, দক্ষ ও ত্যাগীকর্মীদের মূল্যায়ন করতে হবে।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেন এমন পরিচ্ছন্ন নেতাদের সংগঠনের দায়িত্ব দিতে হবে। সংগঠনকে সুগঠিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে কাজ করতেন, নেতাকর্মীদের সেই আদর্শ ধারণ করে কাজ করতে হবে।’
চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও  সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ,  উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা কর্মশালায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat